পোষাকে পরিবর্তন আনতে চাচ্ছেন সৌদি রাজকুমারী নৌরা

রক্ষণশীল দেশ সৌদি আরবে শুধুমাত্র নারীদের জন্য প্রথমবারের মতো আয়োজন করা হয় একটি ফ্যাশন উইকের। এতে মূলত বিদেশি মডেলরাই র‌্যাম্পে হেঁটেছেন। সৌদি নারীরা ছিলেন দর্শকাসনে। উদ্যোগের পিছনে ছিলেন রাজকুমারী নৌরা বিনতে ফয়সাল আল-সৌদ। সৌদি আরবের প্রতিষ্ঠাতার প্রপৌত্রী তিনি।
সৌদিতে নারীদের পোশাক নিয়ে পরীক্ষা-নিরীক্ষায় উৎসাহ দেয়ার বিষয়টি এর আগে কখনোই সেভাবে গুরুত্ব পায়নি। কিন্তু নৌরা আরব ফ্যাশন কাউন্সিলের প্রেসিডেন্ট পদে আসার পর ছবিটা বদলাচ্ছে। জাপানের এক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেছেন রাজকুমারী। সেখানে থাকার সময় থেকেই ফ্যাশন দুনিয়ার প্রতি আকৃষ্ট হন তিনি।
সৌদির রক্ষণশীল সমাজে নারীদের পোশাক বিধি নিয়ন্ত্রণ করে শুধুমাত্র পুলিশ এবং বিচারবিভাগ। নারীরা সেখানে সাধারণত ‘অবয়া’ (পা অবধি ঢাকা গাউনজাতীয় পোশাক) পরে থাকেন। সঙ্গে মাথা এবং মুখ ঢাকা দেয়াটাই রীতি। তবে এই বদলকে রক্ষণশীলতার বিরোধিতা হিসেবে মানতে নারাজ তিনি। এক সাক্ষাৎকারে নৌরা বলেছেন, ‘একজন সৌদি নাগরিক হিসেবে আমি আমার সংস্কৃতি এবং ধর্মকে সম্মান করি।’ টাইমস অব ইন্ডিয়া।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago