২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:১৭

চট্টগ্রামে বৌদ্ধ সম্প্রদায়ের দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

Google+ Pinterest LinkedIn Tumblr +

বৌদ্ধ ভিক্ষুকে লাঞ্ছিত করার ঘটনায় বৌদ্ধ সম্প্রদায়ের সংঘর্ষের ঘটনায় অন্তত ১০জন আহত হয়েছেন।

বোয়ালখালী উপজেলার হাজারীরচর বড়ুয়া পাড়ায় রোববার (২৯ এপ্রিল) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়রা জানান, উপজেলার হাজারীর চর জ্ঞানাঙ্কুর বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির নিয়ে বৌদ্ধ সম্প্রদায়ের দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে মামলাও রয়েছে। একাধিবার মারামারির ঘটনাও ঘটেছে। রোববার সকাল ৮টায় উভয় পক্ষের বিরোধ নিরসনে বাংলাদেশ ভিক্ষু মহাসভার নেতৃবৃন্দ বিহারে উপস্থিত থাকার জন্য বলেছিল। এতে বিহার অধ্যক্ষ সংঘপাল ভিক্ষুকে একপক্ষ পূর্বে জোর করে বিহার থেকে বের করে দেওয়ার অভিযোগ রয়েছে। তাই আজ উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিলেন বাংলাদেশ ভিক্ষু মহাসভার নেতৃবৃন্দ। তবে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার নেতৃবৃন্দ উভয় পক্ষকে উপস্থিত থাকার কথা বললেও তারা বিহারের আসেননি। সে অনুয়ায়ী সংঘপাল ভিক্ষু অটো-রিকশা করে নগরী থেকে আজ সকালে হাজারীরচর জ্ঞানাঙ্কুর বিহারে যাওয়া পথে পুর্ব কালুরঘাট বাদামতল এলাকায় তাকে ধাওয়া দেয় প্রতিপক্ষের লোকজন। এ খবর এলাকায় পৌঁছালে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু কুমার দাস বলেন, ‘বিহারের এক বৌদ্ধ ভিক্ষুকে নিয়ে দু’পক্ষের বিরোধের জেরে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।’

সংঘপাল ভিক্ষু জানান, ভিক্ষু মহাসভার নির্দেশে বিহারে যাওয়ার পথে বড়ুয়া পাড়ার প্রবেশ পথে স্থানীয় সবুজ বড়ুয়া ও সত্য বড়ুয়ার নেতৃত্বে ১০ থেকে ১৫জন লোক কিরিচ, লাঠিসোঠা নিয়ে গাড়ির পথরোধ করে। এরপর এখানে কেন এসেছি বলে কাপড় ধরে নিয়ে টানা হেঁচড়া শুরু করে। কোনো রকমে তাদের হাত থেকে ছুটে দৌঁড়ে পূর্ব কালুুরঘাট পালিয়ে আসি।

Share.

Comments are closed.