উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড়

ঢাকা: রোববার সকাল থেকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূল অতিক্রম শুরু করেছে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় নাডা।

আবহাওয়া অধিদফতর হতে প্রাপ্ত সর্বশেষ তথ্যানুযায়ী গভীর নিম্নচাপটি সকাল ছয়টার দিকে সীতাকুণ্ড দিয়ে চট্টগ্রাম উপকূল দিয়ে অতিক্রম শুরু করেছিল। তবে এটি আরো উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে পরবর্তী তিন থেকে চার ঘণ্টার মধ্যে পুরোপুরি উপকূল অতিক্রম সম্পন্ন করবে। এ সময় বৃষ্টিপাত ঘটিয়ে এটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে।
তবে নিম্নচাপটির প্রভাবে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী বর্ষণসহ দমকা ও ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে।

এছাড়া সাগরও বেশ উত্তাল রয়েছে। কোথাও কোথাও জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে এক দুই ফুট বেশি উচ্চতায় উপকূলে আছড়ে পড়ছে।

এদিকে গভীর নিম্নচাপটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত ‍নামিয়ে এর পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

তবে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago