সহিংসতা যেন থামছেই না ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে। শুক্রবার ভোরে সেখানকার হিন্দু পল্লীর পাঁচটি ঘরে আবারো আগুন দিয়েছে দুর্বৃত্তরা। যদিও পুলিশের দাবি, পুড়ে যাওয়া সবই গোয়াল ও রান্নাঘর। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জেলার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল করিম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, ভোরে কে বা কারা উপজেলা সদরের পশ্চিমপাড়া এলাকায় সংখ্যালঘুদের পাঁচটি গোয়াল ও রান্নাঘরে আগুন দিয়ে পালিয়ে যায় এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সেটি খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর ফেসবুকে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ তুলে হিন্দু সম্প্রদায়ের বেশ কয়েকটি ধর্মীয় উপাসনালয় ও শতাধিক ঘরবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর এবং লুটপাট করে দুষ্কৃতকারীরা। পরে পুলিশ কয়েকজনকে গ্রেফতারও করে।
এ ঘটনায় রসরাজ নামে একজনকে গ্রেফতার করে পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…