Categories: জাতীয়

চট্টগ্রাম বন্দরে বিদেশী সিগারেটের সবচেয়ে বড় চালান আটক

চট্টগ্রাম বন্দরে আমদানী নিষিদ্ধ প্রায় ১৩ কোটি টাকা মূল্যের বিদেশী সিগারেটের বড় চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

আজ শনিবার দুপুরে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইয়ার্ডে কনটেইনার ভর্তি থ্রি জিরো থ্রি ও ‘মন্ড’ ব্রান্ডের ৬৫০ কার্টন সিগারেট আটক করা হয়। যার মধ্যে ৬ লাখ ৩০ হাজার প্যাকেটে ১ কোটি ৩০ লাখ শলাকা রয়েছে।

আমদানী নিষিদ্ধ এসব বিদেশী সিগারেট মূল্য প্রায় ১৩ কোটি টাকা বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টমসের কমিশনার ড. একেএম নূরুজ্জামান।

তিনি বলেন, গ্রাম বাংলা ফুড করপোরেশন নামে ঢাকার একটি আমদানীকারক প্রতিষ্ঠান ৩৬০ বেল্ট ফেল্ট নামে ফোম জাতীয় পণ্য আমদানীর ঘোষণা দেয়। কিন্তু কনটেইনার পরীক্ষা করে দেখা যায়, ফোমের বদলে আমদানী করা হয়েছে নিষিদ্ধ সিগারেট।

তিনি আরো বলেন, ফোমের সরকার নির্ধারিত শুল্ক ৫৮ দশমিক ৬৯ শতাংশ। অন্যদিকে আমদানীযোগ্য সিগারেটের শুল্ক ৪৫০ শতাংশ। সিগারেটের যে চালানটি জব্দ করা হয়েছে তার মূল্য প্রায় ১৩ কোটি টাকা। এটির আমদানীর অনুমতি থাকলে ঘোষণাপত্র অনুযায়ী ৯ কোটি টাকার শুল্ক ফাঁকি দেয়ার চেষ্টা করা হয়েছে।

কাস্টমস কর্মকর্তারা জানান, গত ২৬শে এপ্রিল (বৃহ¯পতিবার) সিঙ্গাপুর থেকে এমভি ওইএল স্ট্রেইটস নামে একটি জাহাজ কনটেইনারটি নিয়ে চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটিতে নোঙর করে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago