Categories: জাতীয়

কেন প্রাইভেটকারের পেছনে ধাক্কা মারা হলো- এই কারণ জানতে চাওয়ায়!

কেন প্রাইভেটকারের পেছনে ধাক্কা মারা হলো- এই কারণ জানতে চাওয়ায় চালককে ধাক্কা মেরে ফেলে তাঁর পায়ের ওপর দিয়ে বাস চালিয়ে দিলেন আরেক চালক। এতে প্রাইভেটকার চালকের বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

এমন ভয়াবহ ঘটনাই ঘটেছে আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী ধোলাইপাড় হানিফ ফ্লাইওভার ঢালে।

বাসের চাকায় পিষ্ট হয়ে বাম পা হারানো প্রাইভেটকার চালক রাসেল সরকার (২৩) এখন রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার শফিকুল ইসলামের ছেলে। বর্তমানে আদাবর সুনিবীড় হাউজিং এলাকায় থাকেন।

বিষয়টি এমন এক সময়ে ঘটল যখন সারা দেশেই বাস চালকদের বেপরোয়া আচরণ নিয়ে নানা আলোচনা-সমালোচনা হচ্ছে। সম্প্রতি দুই বাসের রেশারেশির কারণে প্রাণ দিতে হয়েছে রাজধানীর তিতুমীর কলেজের ছাত্র রাজীবকে। এ ছাড়া রাজধানীর বনানীতে বাসের চাকায় পিষ্ট হয়ে পা হারিয়েছেন এক নারী।

আহত রাসেল সরকার এনটিভি অনলাইনকে বলেন, আজ তিনি একটি কোম্পানির ভাড়ার কাজে কেরাণীগঞ্জে গিয়েছিলেন। বিকেলে সেখান থেকে ঢাকায় ফিরছিলেন।

‘যাত্রাবাড়ী ধোলাইপাড় হানিফ ফ্লাইওভার ঢালে প্রাইভেটকারটি পৌঁছলে পিছন দিক থেকে যাত্রীবাহী গ্রিন লাইন পরিবহনের একটি বাস প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয়। আমি তখন নেমে ধাক্কা দেওয়ার কারণ জানতে চাই চালকের কাছে।’

বিষয়টি নিয়ে বাসের চালক ও রাসেলের মধ্যে কথা কাটিকাটি হয়। একপর্যায়ে বাসের এক কর্মচারী রাসেলকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেন। এ সময় চালক বাসটি পায়ের ওপর দিয়ে চালিয়ে দেন। এতে বাম পা বিচ্ছিন্ন হয়ে যায় বলে অভিযোগ করেন প্রাইভেটকার চালক রাসেল।

পরে দ্রুত পথচারীরা রাসেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তখন চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, রাসেলের বিচ্ছিন্ন পাসহ তাঁকে উদ্ধার করে পথচারীরা ঢামেকে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে রাসেলের স্বজনরা তাঁকে স্কয়ার হাসপাতালে নিয়ে যান।

Share
Tweet
Share
Share
Share

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago