২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:১৬

বঙ্গবন্ধু কাপ ভলিবল: বাংলাদেশ-তুর্কমেনিস্তান ফাইনাল বিকেলে চলছে

Google+ Pinterest LinkedIn Tumblr +
আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টের ফাইনালে আজ আরেকটি ট্রফি জয়ের দুয়ারে দাঁড়িয়ে বাংলাদেশ। বিকেল ৩টায় মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এশিয়ান মেনস আন্তর্জাতিক ভলিবল সেন্ট্রাল জোনের ফাইনালে বাংলাদেশ ও তুর্কমেনিস্তান মুখোমুখি হবে।
এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। নিজেদের সব কিছু উজাড় করে দিয়ে ট্রফি ঘরেই রাখতে মরিয়া বাংলাদেশ। মরিয়া হলেও ফাইনালের প্রতিপক্ষ অচেনা। তুর্কমেনিস্তানের বিপক্ষে বাংলাদেশ আগে কখনো খেলেনি বলে জানিয়েছেন দলের সেনাপতি হরষিত বিশ্বাস। তুর্কমেনিস্তানের খেলা দেখেছেন তারা। খেলেননি। খেলা দেখা আর প্রতিপক্ষ হয়ে লড়াই করার মধ্যে পার্থক্য অনেক।
গতকাল ইনডোরে এক ঘণ্টা অনুশীলন করেছে বাংলাদেশের ভলিবল খেলোয়াড়রা। কিভাবে তুর্কমেনিস্তানকে ব্লক করতে হবে, আক্রমণাত্মক খেলতে হবে সেটা নিয়ে ইরানি কোচ আলীপোর আরোজী অনুশীলন করিয়েছেন।
এশিয়ান মেনস আন্তর্জাতিক ভলিবল সেন্ট্রাল জোনের লড়াইয়ে ৬ দেশ ২ গ্রুপে লড়াই করেছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী ছিল মালদ্বীপ, নেপাল। ‘বি ’ গ্রুপে তুর্কমেনিস্তানের সঙ্গী ছিল কিরগিজস্তান ও উজবেকিস্তান। বাংলাদেশ নেপাল, মালদ্বীপকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠে। সেমিফাইনালে গতবারের রানার্সআপ কিরগিজস্তানকে হারিয়ে ফাইনালে উঠে।
Share.

Comments are closed.