২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:২০

ইতালিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাংলাদেশি নিহত

Google+ Pinterest LinkedIn Tumblr +
ইতালির মিলানে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শামসুল হক স্বপন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে মিলান সেন্ট্রাল স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত স্বপনের বাড়ি ঢাকার নবাবগঞ্জে বলে জানা গেছে। এ ঘটনায় মরক্কোর ২ নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, নাইট ডিউ‌টি থে‌কে ফেরার পথে নিজ বাসার সাম‌নে দুই ছিনতাই কব‌লে প‌রে চারজন। তারা সবাই রেস্টু‌রেন্টে কাজ কর‌তেন। এ সময় কথা বলার একপর্যায়ে স্বপনকে ছুরিকাঘাত করা হয়। ছুরিকাঘাত করা হয় আ‌রো দুইজন‌কে। ঘটনাস্থ‌লেই মুমূর্ষ হ‌য়ে প‌ড়ে স্বপন। হাসপাতা‌লে নেয়া হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আহত দুইজন চি‌কিত্সাধীন।
Share.

Comments are closed.