২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:০২

অঙ্গীকার

Google+ Pinterest LinkedIn Tumblr +

মোছাদ্দেক হোসেন

কুচকুচে অন্ধকার
হয়ে সব একাকার
কি ন্যায় কি অন্যায়
মাথা ব্যথা নেই কার।

কে যেন প্রদীপ জ্বালায়
বদমাসদের মাথা টালায়
হিংসুকদের মন পোড়ায়
চোরদের বাঁচা দায়।

ব্যথাতুর হৃদয় যার
হোক আরও অন্ধকার
অঘাটে পারাপার
বৈঠাবিহীন তরী তার।

আলো চাই আলো চাই
মাথা তুলে বাঁচবার
স্বপ্নীল ভুবন গড়তে
কারও কারও দরকার।

ঘুঘু নাই কাক ডাকে
তবু যেন সারা জাগে
ঈর্ষা মোটে কাম্য নয়
ভাল কাজে নিন্দা রয়।

পূব আকাশে আলো আসে
ঘুচবে বুঝি অন্ধকার
আশা নিয়ে পথ চলা হোক
সবাই করি অঙ্গীকার।

Share.

Comments are closed.