নামাজ পড়ে এসে বাসায় ভাত খেতে বসেছিলেন আব্বু । এসময় ফোন পেয়ে দ্রুত বেরিয়ে যান তিনি

নামাজ পড়ে এসে বাসায় ভাত খেতে বসেছিলেন আব্বু । এসময় ফোন পেয়ে দ্রুত বেরিয়ে যান তিনি। এর পরপরই গোলাগুলি শুরু হয়। কিছুক্ষন পর খবর পাই আব্বু গুলিবিদ্ধ।’ কথা গুলো নিহত ফরিদুল ইসলাম ফরিদ (৩৫) এর মেয়ে জারাহ’র। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়েলটিতে কেঁদে কেঁদে কথা গুলো বলছিলেন তিনি।

শুক্রবার (২৭ এপ্রিল) বিকেলে চট্টগ্রামে স্যাটেলাইট ক্যাবল অপারেটরের ব্যবসার দখল নিয়ে গোলাগুলিতে ফরিদুল ইসলাম ফরিদ (৩৮) নিহত হয়েছেন। ফরিদ চকবাজার থানার চান মিয়া মুন্সী লেইনের মৃত নূরুল ইসলামের ছেলে। তিনি চকবাজার ওয়ার্ড যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

পুলিশ ও স্থানীয়রা জানান, ডিসি রোডে ক্যাবল ব্যবসার নিয়ন্ত্রণ আছে কেসিটিএন নামে একটি প্রতিষ্ঠানের। ওই এলাকার বাসিন্দা কথিত আওয়ামী লীগ এ্ক নেতা এ ব্যবসার নিয়ন্ত্রণ নিতে চাচ্ছিলেন। মূলত এর থেকে দ্বন্দ্ব শুরু হয়। এর আগেও কয়েকবার বাদশার বাসায় হামলার ঘটনা ঘটেছে।

এর ধারাবাহিকতায় শুক্রবার সকাল থেকে আকস্মিকভাবে নগরীর দিদার মার্কেট এলাকা থেকে ডিসি রোডের দিকে ক্যাবলের টানা শুরু করে অন্যপক্ষের লোকজন।

খবর পেয়ে পুলিশ গিয়ে অনুমোদনবিহীন এই ক্যাবল টানার কাজ বন্ধ করে দেন। দুপুরে জুমার নামাজের পর আবারও কাজ শুরু হয়। এ খবরে বাদশা’র লোকজন তাদের বাধা দেয়। এর জের ধরে ডিসি রোডে মিয়ার বাপের বাড়ির সামনে গোলাগুলি শুরু হয় দুইপক্ষে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় ফরিদুলকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তখন তার মৃত্যু হয়েছে বলে জানায় দায়িত্বরত চিকিৎসক। তার বুকে গুলি লেগেছিল।

চকবাজার থানার ওসি নুরুল হুদা বলেন, ডিশের লাইন দখল-বেদখলের ঘটনায় গুলিবিদ্ধ একজন মারা গেছেন। কে গুলি করেছে, তা এখনো জানা যায়নি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago