জম্মু-কাশ্মিরে পাকিস্তানি বাহিনীর গুলিতে ভারতের এক সৈন্য নিহত ও দুই বেসামরিক নারী আহত হয়েছে। সোমবার রাজৌরি সেক্টরে নিয়ন্ত্রণ রেখায় দুদেশের সৈন্যদের মধ্যে গোলাগুলিতে ওই সৈন্য নিহত হয়।
এনডিটিভির খবরে বলা হয়, জম্মু-কাশ্মিরের পুঞ্চ জেলাতেও গোলাগুলির ঘটনা ঘটেছে। জেলার মেন্ধাম সেক্টরে নিয়ন্ত্রণ রেখা
এলাকায় ভারতীয় নিরাপত্তা চৌকি লক্ষ্য করে বন্দুকের গুলি ও শেল নিক্ষেপ করেছে পাক সেনাবাহিনী। এছাড়া নিয়ন্ত্রণ রেখার
মানকোট ও বালাকোট এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে।
খবরে আরও বলা হয়, ভারত ‘সার্জিকেল স্ট্রাইক’ পরিচালনার পর থেকে দুদেশের মধ্যে গোলাগুলিতে ভারতের ১১
বেসামরিক ব্যক্তি ও আট নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে ৪০ জনের অধিক। গত দুই সপ্তাহে
পাকিস্তানেরও ২০ সৈন্য নিহত হয়েছে বলে উল্লেখ করা হয়।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…