২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:৩২

বিডিজবস প্রতিষ্ঠানের মালিক ও প্রধান নির্বাহী (সিইও) ফাহিম মাশরুর ছাড়া পেলেন

Google+ Pinterest LinkedIn Tumblr +
অভিযোগের প্রমাণ না পাওয়ায় রাজধানীর কাওরান বাজারে বিডিজবস প্রতিষ্ঠানের মালিক ও প্রধান নির্বাহী (সিইও) ফাহিম মাশরুরকে ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
আজ বুধবার সকালে কাওরান বাজারে বিডিবিএল ব্যাংক ভবনের অষ্টম তলায় অবস্থিত প্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়। এর আগে গত ২২ এপ্রিল আল সাদিক নামে এক ব্যক্তি বাদী হয়ে কাফরুল থানায় তথ্য প্রযুক্তি আইনে ফাহিম মাশরুরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
চার ঘণ্টা পর মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয় পুলিশ। তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ না পাওয়ায় তাকে বুধবার বিকাল ছেড়ে দেওয়া হয়। কাউন্টার টেররিজম ইউনিটের সাইবার ক্রাইম বিভাগের এডিসি নাজমুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, তার কাছ থেকে পাওয়া কয়েকটি ইলেকট্রনিক ডিভাইসে তার বিরুদ্ধে করা অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তার ফেসবুক আইডির মতো আরেকটি আইডি থেকে প্রধানমন্ত্রী ও সরকারকে কটাক্ষ করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করা হবে।
Share.

Comments are closed.