২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:২৯

রাখে আল্লাহ মারে কে!

Google+ Pinterest LinkedIn Tumblr +

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ‘মৃত ঘোষণা’ করা এক নবজাতককে ঢাকা শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে রাখা হয়েছে। গতকাল মৃত ঘোষণার পর আজিমপুর কবরস্থানে গোসল করানোর সময় ‘নড়ে ওঠায়’ ওই শিশুকে শিশু হাসপাতালে ভর্তি করেছে তার পরিবার। শিশু হাসপাতালের উপ-পরিচালক ডা. আবু তৈয়ব গণমাধ্যমকে বলেন, শিশুটিকে আইসিইউতে রেখে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করা হয়েছে। তার অবস্থা ভালো না। চিকিৎসকরা তাকে সুস্থ করে তুলতে চেষ্টা করবেন। শিশুটির বাবা মিনহাজ উদ্দিন সাভারের নয়াডিঙ্গির একটি পোশাক কারখানায় আয়রনম্যান পদে কাজ করেন।

Share.

Comments are closed.