Categories: জাতীয়

মাথায় পিস্তল ঠেকিয়ে আটকঃপুলিশী বাধায় বিএনপির বিক্ষোভ মিছিল পণ্ড

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর পল্টন বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটের সামনে বিএনপির একটি বিভোক্ষ মিছিল ছত্রভঙ্গ করে দেয়ার পর দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে পুলিশ ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এনাম আহমেদ, জুয়েল খানসহ বিএনপি ৯ নেতাকর্মীকে আটক করেছে। এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে আটক করা হয় বাংলা টিভির রিপোর্টার আরমান কায়েস ও তার ক্যামেরাম্যানকেও। এদিকে ধাওয়া-পাল্টা ধাওয়া চলাকালে বিএনপি নেতাকর্মীদের ছোড়া ইটের আঘাতে পুলিশের মতিঝিল জোনের এডিসি শিবলী নোমানসহ ছয়/সাতজন পুলিশ সদস্পলিশেএকটিগাড়িও ভাঙচুর করা হয়।
জানা যায়, খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি কর্মসূচির অংশ হিসেবে সোমবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিক্ষোভ মিছিলটি মতিঝিলের অগ্রণী ব্যাংকের সামনে থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সেখানে বিপুল সংখ্যক পুলিশের অবস্থানের কারণে স্থান পরিবর্তন করে বায়তুল মোকাররমের উত্তর গেটে করার সিদ্ধান্ত নেয় বিএনপি।
মিছিলের স্থান পরিবর্তনের কারণে বায়তুল মোকাররমে নেতাকর্মীরা জড়ো হওয়ার সময় পান মাত্র ২০ মিনিট। দুপুর ১টা ৫০মিনিটের দিকে শুরু হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি দৈনিক বাংলা অভিমুখে কিছুদূর যেতেই পুলিশের বাধার মুখে পড়ে। লাঠিচার্জ শুরু করে পুলিশ। বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে ছুড়তে থাকে ইট-পাটকেল। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের ছোড়া ইটের আঘাতে পুলিশের মতিঝিল জোনের এডিসি শিবলী নোমানসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। বিক্ষোভকারীরা সেখান দিয়ে যাওয়ার সময় একটি পুলিশের গাড়ি ভাংচুর করে। ধাওয়া-পাল্টাধাওয়া চলাকালে যানচলাচল বন্ধ হয়ে যায় পুরানা পল্টন সড়কে। এসময় ছাত্রদলের একজন কর্মী রাস্তায় পড়ে গেলে পুলিশের এক অফিসার তার মাথায় পিস্তল ধরে শুইয়ে রাখে। পরে অন্য পুলিশ সদস্যরা তাকে আটক করে।
এছাড়া সেখানে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বাংলা টিভির রিপোর্টার আরমান কায়েস ও তার ক্যামেরাম্যানকেও আটক করে পুলিশ। মিছিলে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল,ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হাবিবুর রাশিদ হাবিব, যুবদলেরসহ সভাপতি মোরতাজুল করিম বাদরু, মীর নেওয়াজ আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক নূরুল ইসলাম নয়ন, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, সহ সভাপতি আতিক আল হাসান মিন্টু, আলমগীর হাসান সোহান, যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এদিকে পুলিশ কর্মকর্তা শিবলী নোমান জানান, আটক সাংবাদিকদের ছেড়ে দেয়া হয়েছে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago