Categories: জাতীয়

বাসচাপায় পা হারানো রোজিনার অবস্থা ‘সঙ্কটাপন্ন’

রাজধানীর বনানীতে বাসচাপায় পা হারানো রোজিনা আক্তারের অবস্থার অবনতি হয়েছে বলে জানিয়েছেন জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) চিকিৎসকরা।
ওই হাসপাতালের পরিচালক গণি মোল্লা ররিবার দুপুরে সাংবাদিকদের বলেন, ‘ওর অবস্থা সঙ্কটাপন্ন। আজ আমরা দ্বিতীয় অপারেশন শেষ করেছি। এ অবস্থায় আসলে কিছুই বলা যাচ্ছে না। রিকভারি রুমে আছে।’ রোজিনার চিকিৎসায় ওই হাসপাতালে যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, তার নেতৃত্ব দিচ্ছেন গণি মোল্লা।
ময়মনসিংহের মেয়ে রোজিনা গত ১০ বছর ধরে ঢাকায় সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজার বাসায় কাজ করে আসছিলেন। শুক্রবার রাতে বনানীতে রাস্তা পার হওয়ার সময় বিআরটিসির একটি বাসের চাপায় তার পা বিচ্ছিন্ন হয়ে যায়।
ইশতিয়াক রেজা সাংবাদিকদের বলেন, প্রথমবার অস্ত্রোপচারে রোজিনার ডান পা উরু থেকে  কেটে ফেলা হয়েছিল। কিন্তু সেখানে পচন ধরায় রবিবার আবারও অস্ত্রোপচার করে বাকি অংশটুকু ফেলে দিতে হয়েছে। অবস্থা বেশ খারাপের দিকে। শরীর থেকে জ্বর নামছে না। এটাকে বলা হয় সেপ্টিসিমিয়া, এটা খুবই ভয়ঙ্কর।
২১ বছর বয়সী রোজিনা শনিবার জানিয়েছিলেন, রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ির ধাক্কায় তিনি পড়ে যাওয়ার পর বিআরটিসির একটি দ্বিতল বাস তার উপর দিয়ে চলে যায়। সে সময় বাসটি থামানো হলে তার এই পরিণতি হত না।
সে সময় আশপাশে পুলিশসহ অনেকে ছিল জানিয়ে রোজিনা বলেন, দুইবার আমার উপর দিয়ে চাকা চলে গেছে। আমি শুধু বলছিলাম, আমাকে একটু হসপিটালে নিয়ে যান। এরপর আর কিছু জানি না। অনেক মানুষকে বলছি আমাকে একটু হসপিটালে নিয়ে যেতে। অনেক মানুষকে বলছি। সার্জেন্টও ছিল। কিন্তু ধরে নাই।
নিজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত এই গৃহকর্মী বলেন, আমি এখন কী করব? আমি তো আগের জায়গায় ফিরে আসতে পারব না। আমার যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে। আমি তো আর আমার পাটা ফিরে পাব না।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago