২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:২৭

এবার সিদ্ধান্ত নিয়েছি সিনেমায় নামব

Google+ Pinterest LinkedIn Tumblr +
অভিনেত্রী সারিকাকে নাটক ও মিউজিক ভিডিওতে হারহামেশা দেখা গেলেও এখনো চলচ্চিত্রে তাকে দেখা যায়নি। নাটকেও আগের চাইতে তিনি কাজ কমিয়ে দিয়েছেন।  চলতি বছরের শুরুতেই তিনি নতুন চমকের কথা বলেছিলেন। তবে এখনো সেই চমকের মুখ দেখেনি দর্শক। তবে সাধারণভাবে ইঙ্গিত পাওয়া গেছে, তিনি চলচ্চিত্রের দিকে ঝুঁকতে পারেন শিগগিরই। চমক প্রসঙ্গে সারিকা বলেন, ‘এখনই সেটা বলতে চাচ্ছি না। সময় হলে সবাই জানতে পারবেন। আর বড়পর্দায় কাজ করা ছোটখাটো ব্যাপার নয়। সবারই স্বপ্ন থাকে বড়পর্দায় কাজ করার। অভিনয় আমার নেশা এবং পেশা। আমিও বড়পর্দায় কাজ করবো। এ বছর নিজেকে বড়পর্দায় দেখতে চাই। তবে ওই যে আগে বলেছি চমক আসছে। শিগগিরই নতুন খবর দেবো।’

 

সারিকা আরো বলেন, ‘সিনেমায় কাজ করলে সবাই জানিয়েই করবো। ছোটপর্দায় এতদিনে এতটুকু জনপ্রিয়তা অর্জন করতে পেরেছি যে, দর্শকের আগ্রহ থাকবে আমার সিনেমার প্রতি। ক্যারিয়ারের শুরু থেকেই প্রস্তাব পেয়েছি। নানা কারণে করা হয়নি। এখন সিদ্ধান্ত নিয়েছি সিনেমায় অভিনয় করবো। নতুন বছরে সিনেমায় দেখা যেতে পারে আমাকে।’
Share.

Comments are closed.