আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তাঁরা ছাত্রলীগকে নিয়ে নতুন করে ভাবছেন। সামনে সম্মেলনে ছাত্রলীগকে নেতৃত্ব গঠনের দিক দিয়ে এবং কাজের দিক থেকে নতুন মডেলে করার নির্দেশনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আছে।
আজ শুক্রবার দুপুরে এক সেমিনার শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক নুরুল আজিমের (রনি) বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘এ ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। ছাত্রলীগ হোক, আওয়ামী লীগ হোক। অপকর্ম করে কউ পার পেয়ে যেতে পারেনি। এখানে শেখ হাসিনা কঠোর অবস্থানে। কোন অপরাধের শাস্তি হয়নি বলুন? অপরাধ করে পার পেয়ে যায়, এই কালচার আওয়ামী লীগে নেই, বিএনপিতে থাকতে পারে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, ‘ছাত্রলীগকে নিয়ে আমরা নতুন করে ভাবছি। আমাদের ছাত্রলীগের সম্মেলন আছে, আপনারা জানেন। সেই সম্মেলনে আমরা নেতৃত্ব গঠনের দিক দিয়ে এবং ছাত্রলীগকে নতুন মডেলে কাজ করার একটা নির্দেশনা নেত্রীর আছে, আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। একটু ধৈর্য ধরুন।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…