অস্ট্রেলিয়ায় মাটিতে ভারত টেস্ট সিরিজ জিতবে: ইয়ান চ্যাপেল

আসন্ন অস্ট্রেলিয়া সফরে ভারত টেস্ট সিরিজ জিতবে বলে ভবিষ্যদ্বাণী করলেন অসিদের সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল। চলতি বছরের শেষের দিকে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। চ্যাপেলের মতে টিম ইন্ডিয়ার সামনে এ সফরে টেস্ট সিরিজ জয়ের দারুণ এক সুযোগ রয়েছে। আইসিসি ওয়েবসাইটকে তিনি বলেন, ‘আমার মতে ভারত সিরিজ জিতবে। সহজে কি-না আমি জানি না, তবে ভারত সিরিজ জিতবে। এটি অবশ্যই ভারতের সবচেয়ে সেরা সুযোগ।’
১৯৪৭ সাল থেকে অস্ট্রেলিয়ার মাটিতে খেলা প্রথম দশটির মধ্যে কোন সিরিজ জিততে পারেনি ভারত। মোট ১১টি সিরিজের মধ্যে ৩টিতে ড্র করতে পারে ভারত। আসন্ন সিরিজে বল টেম্পারিংয়ের দায়ে নিষিদ্ধ হওয়া স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে ছাড়াই খেলতে হবে অস্ট্রেলিয়াকে।
স্মিথ-ওয়ার্নারের না থাকা মানে দলের সেরা দুই ব্যাটসম্যানকে ছাড়াই অস্ট্রেলিয়াকে খেলতে হবে এবং এতেই আসন্ন সিরিজে ভারতের সেরা সুযোগ দেখছেন চ্যাপেল। তিনি বলেন, ‘স্মিথ-ওয়ার্নার না থাকায় শক্তির বিচারে অস্ট্রেলিয়া অনেকখানি পিছিয়ে থাকবে। তাই সিরিজ জয়ে এবারই ভারতের সামনে ভাল সুযোগ তৈরি হয়েছে। আপনার কিছু ভালো পেসার প্রয়োজন। আমার মনে হয়, তারা বেশকিছু বাঁ-হাতি স্পিনার পেয়েছে, যারা দলকে সহায়তা করতে পারবে। কারণ, বাঁ-হাতি স্পিনাররা ভালো বল করলে পারফর্ম ভালো হবে।’
যদিও চ্যাপেল মনে করেন, অস্ট্রেলিয়ার ব্যাটিং বিভাগ দুর্বল হয়ে পড়বে। কিন্তু তিনি বিশ্বাস করেন যে, ব্যাটিং বিভাগের শূন্যতা পুষিয়ে দিতে পারেন অস্ট্রেলিয়ার বোলাররা। চ্যাপেল বলেন, ‘ভালো বোলিং অ্যাটাকের জন্য অস্ট্রেলিয়াকে হারানো কঠিনই হবে। ২০ উইকেট শিকার ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’
‘অস্ট্রেলিয়ান বোলিং আক্রমণ বিভাগকে এ লাইনেও চিন্তা করতে হবে। কারণ, একই সঙ্গে অনেক বেশি রানও দেয়া যাবে না।’ বাসস।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago