২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:২৬

সমালোচনার তোপে কারিনা

Google+ Pinterest LinkedIn Tumblr +
ভারতে ৭ দিন আটকে রেখে ৮ বছরের এক শিশুকন্যাকে গণধর্ষণের পর হত্যা করা হয়। জম্মুর কাঠুয়ার এই বীভৎস ঘটনার কথা সামনে আসতেই বিক্ষোভে ফুঁসে উঠেছে পুরো ভারত। সামাজিক যোগাযোগ মাধ্যমেও একের পর এক আছড়ে পড়ছে নিন্দার ঢেউ। প্রতিবাদের ঝড় উঠেছে বলিউড পাড়ায়ও।
অমিতাভ বচ্চন, কারিনা কাপুর, সোনম কাপুর, মিনি মাথুর কাঠুয়সহ অনেকে ধর্ষণকাণ্ডের বিচার চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন। সম্প্রতি কাঠুয়ার নির্যাতিত শিশুকন্যাটির পাশে দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে দেখা গেছে কারিনা কাপুরকেও।
‘ভিরা দ্যি ওয়েডিং’ ছবির সেট থেকে কারিনার সেই ছবিটি পোস্ট করেছেন স্বরা ভাস্কর। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় ট্রোলিং। নেটিজেনরা ব্যক্তিগত আক্রমণ করেন কারিনাকে।
Share.

Comments are closed.