Categories: জাতীয়

অনুমতি নিলেও খালেদা জিয়ার সাক্ষাৎ পাননি মির্জা ফখরুল সহ সিনিয়র নেতারা

  1. কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে অনুমতি নিয়ে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে গিয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির দুই সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান।
    বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে কারাগারের সামনে যান তিনি। কিন্তু আধঘণ্টা অপেক্ষার পরও প্রবেশের অনুমতি দেননি কারা কর্তৃপক্ষ।
    এ প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ক্ষোভ প্রকাশ করে বলেন, সাক্ষাৎ নিয়ে টালবাহনা করছে সরকার। আমরা সাক্ষাতের জন্য আগেই অনুমতি নিয়ে এসেছিলাম। গত ১৭ এপ্রিল আমাদের একটা সময় দেয়া হয়েছিল। তারপর তা বাতিল করে বৃহস্পতিবার আবারও সময় দেয়া হয় বিকাল ৩টা থেকে ৪টার মধ্যে। আমরা সেজন্যই এসেছিলাম। কিন্তু কারাগারে আসার পরে আমাদের বলা হলো, আজও সম্ভব হচ্ছে না। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী দুই-একদিনের মধ্যে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে আমাদের সাক্ষাৎ হতে পারে।
    কী কারণে আজ দেখা করতে পারেননি, এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বরেন, ‘এটা আমরা বলতে পারবো না। উনারা বলেছেন, আইজি সাহেব নেই। তিনি কাশিমপুরে গেছেন, এটাই বলেছেন।’
    এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কারাগারের একজন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘আইজি প্রিজন না থাকায় বিএনপি নেতারা প্রবেশ করতে পারেননি। তবে দুইদিন পর তারা সাক্ষাৎ করতে পারবেন। এক্ষেত্রে অনুমতি নেয়ার কোনও প্রয়োজন হবে না।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago