জীবন জীবনের জন্য’ এবার হাত হারানো হৃদয়ের চিকিৎসার জন্য এগিয়ে এলেন রাহিমা মনি

এবার রাজিবের হাত ও জীবন হারানোর ২৪ ঘন্টা না পেরোতেই  গোপালগঞ্জে গতকাল মঙ্গলবার বাস ও ট্রাকের সংঘর্ষে হৃদয় মিনার নামের এক বাসশ্রমিকের ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর মারাত্মক আহত হৃদয়কে বাঁচাতে প্রথমে গোপালগঞ্জ জেনারেল  হাসপাতাল ও পরে ঢাকায় নিয়ে আসা হয়। আর পুরোটা সময় এই তাঁকে বাঁচাতে ছুটছিলেন এক কলেজছাত্রী, রাহিমা মনি।

আর কিছু নয় শুধু মানবতার খাতিরেই এগিয়ে এসেছিলেন বলে জানান ঢাকার ইডেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) শেষ বর্ষের এই ছাত্রী।

রাহিমা মনি বলেন, ‘একই বাসে করে আমরা ঢাকায় যাচ্ছিলাম। হৃদয়ের কোনো স্বজন তাঁর সঙ্গে ছিল না। তাঁর বিপদে মানবিক কারণে আমি এগিয়ে আসি। ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে আমি গোপালগঞ্জ হাসপাতালে নিয়ে যাই। পরে অবস্থার অবনতি হলে অ্যাম্বুলেন্সে করে এনে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগে ভর্তি করি। সার্বক্ষণিক আমি তাঁর সঙ্গে আছি। চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছি। চিকিৎসকেরা তাঁকে চিকিৎসা দিচ্ছেন। রাতেই জ্ঞান ফিরেছে। তাঁর উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আশা করছি হৃদয় দ্রুত সুস্থ হয়ে উঠবে।’

আহত হৃদয়ের বাবা রবিউল মিনার বলেন, ‘রাহিমা মনি মেয়ে হয়েও সাহসী ভূমিকা পালন করেছে। আমার ছেলের প্রাণ বাঁচাতে তিনি ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। প্রকৃতপক্ষে তিনি মানবতাবাদী মানুষ। এ কারণে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে তিনি এ কাজটি করেছেন। তাঁকে কৃতজ্ঞতা জানানোর মতো ভাষা আমার জানা নেই। আমি তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করি।’

গতকাল মঙ্গলবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার কাজীপাড়া গ্রামের রাহিমা মনি টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাসে করে ঢাকার উদ্দেশে রওনা দেন। ওই বাসেই একেবারে পেছনের সিটে বসে ঢাকায় যাচ্ছিলেন বাসশ্রমিক হৃদয়। বাসটি গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অতিক্রম করার সময় বাসের পেছনের অংশে সজোরে ধাক্কা মারে। এ সময় হৃদয় মিনারের ডান হাত বাহু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে হৃদয় মিনারকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অর্থোপেডিক বিভাগে ভর্তি করা হলে, রাতেই হৃদয়ের জ্ঞান ফিরে আসে। আর ঘটনার শুরু থেকে এই পর্যন্ত সাহসী ভূমিকা রেখে হৃদয়ে পাশে রয়েছেন রাহিমা মনি।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago