২২শে অক্টোবর, ২০২১ ইং | ৬ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শুক্রবার | রাত ৪:৫৭

সেই চঞ্চল মাহমুদের সাথে মৌসুমী

Google+ Pinterest LinkedIn Tumblr +

 

দেশের মডেল ফটোগ্রাফির অগ্রপথিক হিসেবে চঞ্চল মাহমুদের দেশ-বিদেশে বেশ খ্যাতি রয়েছে। তার হাত ধরেই বাংলাদেশের মিডিয়া অঙ্গনে অনেক তারকার অভিষেক হয়েছে। ঠিক তেমনি অভিষেক হয়েছিল বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম সফল নায়িকা প্রিয়দর্শিনী মৌসুমীরও। চঞ্চল মাহমুদের ক্যামেরাতেই প্রথম ফ্রেমবন্দি হন মৌসুমী। বিজ্ঞাপনে মডেল হওয়ার আগে কিংবা চলচ্চিত্রে অভিনয়ের আগেই প্রথম তিনি চঞ্চল মাহমুদের ক্যামেরায় নিজেকে প্রথম দেখেন। আর তখনই মৌসুমী নিজের ফটোজেনিক সুন্দর মুখশ্রী সম্পর্কে অবগত হন।

Share.

Comments are closed.