বিশ্বকাপ শুরুর আগেই পূর্ণ ফিটনেস ফিরে পেতে হবে নেইমারের

বিশ্বকাপ শুরুর আগেই পূর্ণ ফিটনেস ফিরে পেতে আত্মবিশ্বাসী নেইমার। ডান পায়ের ইনজুরি কাটিয়ে আগামী মাসেই মাঠে ফিরতে মরিয়া ব্রাজিলিয়ান ‘পোস্টার বয়’। রাশিয়ায় বিশ্বকাপের পর্দা উঠছে আগামী ১৪ই জুন। আর অনুশীলনে ফিরতে নেইমারের টার্গেট ১৭ই মে। ওইদিন তার ফিটনেসের চূড়ান্ত পরীক্ষা হতে পারে। সাও পাওলোতে এক  সংবাদ সম্মেলনে নেইমার বলেন, ‘আমি চূড়ান্ত পরীক্ষার মধ্যে আছি, যদি কোনো ভুল না করে থাকি, ১৭ই মে থেকে খেলার জন্য মুক্ত হবো।

গত সপ্তাহের পরীক্ষায় সবকিছু ঠিকঠাক ছিল। এভাবেই সেরে ওঠার প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী যাতে করে যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে পারি। বিশ্বকাপ স্বপ্নপূরণের জন্য  ট্রেনিং শুরু করার পর অতীতের যেকোনো সময়ের চেয়ে কঠোর পরিশ্রম করবো। চার বছর এর জন্য অপেক্ষা করেছি। আশা করছি, সেরা ফিটনেস নিয়ে বিশ্বকাপে যেতে পারবো।’ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয়েছিল স্বাগতিকরা। ওই ম্যাচে ছিলেন না চোটগ্রস্ত নেইমার। এবার বাছাইপর্ব থেকে সবার আগে বিশ্বকাপের টিকিট হাতে পায় কোচ লিওনার্দো বাচ্চির ব্রাজিল। নেইমার বলেন, ‘আমি আগের চেয়ে ভালো পর্যায়ে থেকে বিশ্বকাপে যাওয়ার প্রত্যাশা রাখি। অবশ্যই সংশয় থাকে এবং আমিও তা অনুভব করি। একজন খেলোয়াড়ের ক্যারিয়ারে প্রথম অস্ত্রোপচারের পর ব্যাপারটি স্বাভাবিক। খেলার বাইরে থাকা এবং অনুশীলন করতে না পারা আমার জন্য খুব কষ্টদায়ক।’ গত ২৫শে ফেব্রুয়ারি পিএসজির হয়ে মার্সেইয়ের বিপক্ষে লীগ ম্যাচে ইনজুরিতে পড়েন নেইমার। রাশিয়ায় আগামী ১৭ই জুন নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে রেকর্ড পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ‘ই’ গ্রুপে ব্রাজিলের অপর দুই প্রতিপক্ষ কোস্টারিকা ও সার্বিয়া।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago