১৬ই অক্টোবর, ২০২১ ইং | ৩১শে আশ্বিন, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | বিকাল ৩:০৯

শেষতক জীবিত শিশু ফেরত দিলো চট্টগ্রামের চাইল্ড কেয়ার হাসপাতাল

Google+ Pinterest LinkedIn Tumblr +

 

চট্টগ্রাম মহানগরীর গোলপাহাড় এলাকায় বেসরকারী চাইল্ড কেয়ার হাসপাতাল নামের একটি ক্লিনিকে চিকিৎসাধীন একটি কন্যা শিশুর পরিবর্তে মাকে মৃত ছেলে শিশু ফেরত দেয়ার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের পর মৃত শিশুর পরিবর্তে জীবিত অবস্থায় ওই কন্যা শিশুটিকে ফেরত দিতে বাধ্য হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আজ বুধবার সকালে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

জানা যায়, নোয়াখালী জেলার মাইজদি এলাকার রোকসানা আক্তার (২১) ফেনীর স্থানীয় একটি ক্লিনিকে একটি কন্যা সন্তানের জন্ম দেন ১৪ এপ্রিল। জন্মের পর শিশুটির নিউমুনিয়া ধরা পরলে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নিয়ে আসেন। চট্টগ্রামে আনার পর প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তীতে নগরীর গোলপাহাড় এলাকায় চাইল্ড কেয়ার নামক হাসপাতালে ভর্তি করেন গত ১৫ এপ্রিল। কন্যা সন্তান হিসেবেই চাইল্ড কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর পাশ্ববর্তী দুটি ডায়গনস্টিক সেন্টারে পরীক্ষা নিরীক্ষাতেও শিশুটিকে কন্যা শিশু হিসেবেই উল্লেখ করা হয়। কিন্তু সর্বশেষ গতকাল মঙ্গলাবার চাইল্ড কেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ কন্যা শিশুটিকে মৃত ঘোষনা করে শিশুর লাশটি প্যাকেট করে মায়ের কাছে বুঝিয়ে দেয়া হয়।

Share.

Comments are closed.