ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। দু’পর্দা
শিহাব শাহীন পরিচালিত ছবিটি ২০১৫ সালে মুক্তি পায়। এই ছবিটিও দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলে। মমও দর্শকের কাছে এই ছবিতে ভিন্নরূপে নিজেকে উপস্থাপন করেন। এদিকে তিন বছর পর আবারো বড় পর্দায় আসছেন জনপ্রিয় এই অভিনেত্রী। আগামী ২০শে এপ্রিল মুক্তি পাবে তার নতুন ছবি ‘আলতাবানু’। এটি নির্মাণ করেছেন অরুন চৌধুরী। এই ছবিতে মম জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলনের সঙ্গে। এর আগে মম ও মিলনকে দেখা গেছে ‘প্রেম করবো তোমার সাথে’ শিরোনামের একটি ছবিতে। এই জুটির হাতে রয়েছে তানিম রহমান অংশুর ‘স্বপ্নবাড়ি’ শিরোনামের আরও একটি ছবি। ‘আলতাবানু’ ছবির মধ্য দিয়ে দীর্ঘদিন পর বড় পর্দায় ফেরা নিয়ে মম দারুণ উচ্ছ্বসিত। এ প্রসঙ্গে তার ভাষ্য, এই ছবির মধ্য দিয়ে দর্শক আমাকে আবারো বড় পর্দায় পাবে এটি আমার জন্য অনেক আনন্দের। আমি বলবোনা, এই ছবিতে আমাকে দর্শক নতুনভাবে দেখবে। তবে দর্শক যদি গল্পের মধ্য দিয়ে আমাকে নতুন ভাবে আবিস্কার করতে পারে তাহলে অভিনেত্রী হিসেবে সেটি আমার জন্য বড় পাওয়া হবে বলে আমি মনে করি। নির্মাতা এই ছবির গল্প ও চিত্রায়ণে নতুনত্ব রেখেছেন, দর্শক ছবিটি দেখলে তা বুঝতে পারবেন। আমি এখন অপেক্ষায় আছি দর্শক কেমন ভাবে ছবিটি গ্রহণ করেন। আলতা ও বানু নামের দুই বোনের জীবনের ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘আলতাবানু’। এটিতে আলতা চরিত্রে অভিনয় করছেন মম ও বানু চরিত্রে ফারজানা রিক্তা। ফরিদুর রেজা সাগরের গল্পে ‘আলতাবানু’র সংলাপ লিখেছেন বৃন্দাবন দাস। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এ চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান, মামুনুর রশীদ প্রমুখ। দেশীয় চলচ্চিত্রের বাইরে বলিউডের একটি চলচ্চিত্রেও অচিরেই অভিনয় করবেন এই অভিনেত্রী। বলিউডের নির্মাতা ফয়সাল সাইফের নাম চূড়ান্ত না হওয়া একটি চলচ্চিত্রে মম চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। মম এখন ছোট পর্দার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে তার অভিনীত রহমতুল্লাহ তুহীনের ‘যখন কখনো’, নজরুল ইসলাম বাবুর ‘ঘরে বাইরে’, শিহাব শাহীনের ‘লিপিষ্টিক’ শীর্ষক ধারাবাহিকগুলো। ধারাবাহিকের বাইরে বিশেষ দিবসের নাটক-টেলিছবিতেও কাজ করছেন বলে জানান তিনি। ছোট পর্দার কাজ নিয়ে মম বলেন, আমি পেশাদার অভিনেত্রী। প্রতিদিনই ছোট পর্দার জন্য কাজ করি। তবে ছোট পর্দাার সব কাজ আমার জন্য স্পেশাল নয়। পেশার খাতিরেই আমাকে অনেক কাজ করতে হচ্ছে। আসছে ঈদের জন্য বিশেষ কিছু কাজ করবো। যেগুলোতে দর্শক আমার বিশেষ কিছু দেখতে পাবে।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…