Categories: জাতীয়

কবি সুফিয়া কামাল হলের ২৪ ছাত্রলীগ নেতাকর্মী বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের ছাত্রলীগের ২৪ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের এক বিবৃতিতে এ কথা বলা হয়।

এতে বলা হয়, গত ১০ই এপ্রিল রাতে কবি সুফিয়া কামাল হলের এক অনাকাঙ্খিত ঘটনার সাথে জড়িত থাকায় এই ২৪ জনকে বহিষ্কার করা হয়েছে।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন সোমবার রাতে বিবিসি বাংলার কাছে এই বহিষ্কারের কথা নিশ্চিত করেছেন।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলার সময় গত ১০ই এপ্রিল রাতে ওই হলে আন্দোলনে যোগ দেয়া ছাত্রীদের মারধর করার এক ঘটনার খবর বেরোয় পরদিন বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে।

এ ঘটনা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়লে হল ছাত্রলীগের সভাপতি ইফফাত জাহান এশাকে ওই সংগঠন থেকে এবং পরে বিশ্ববিদ্যালয় থেকেও বহিষ্কার করা হয়।

তবে পরে ছাত্রলীগের এক তদন্তের পর তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে পদে পুনর্বহাল করা হয়।

তার পরই এই ২৪ জনকে বহিষ্কারের খবর এলো। বহিষ্কৃতদের মধ্যে কবি সুফিয়া কামাল হল ছাত্রলীগের অন্যতম সহসভাপতি মুর্শেদা খানমও রয়েছেন। সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছিল যে তাকে ইফফাত জাহান এশা মারধর করেছেন।

বহিষ্কৃত নেতাকর্মীদের আরেকজন বাংলাদেশ ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক খালেদা হোসেন মুন বিবিসির কাছে এ কথা নিশ্চিত করে বলেছেন, বহিষ্কারের কথা তাকে জানানো হয়েছে।বিবিসি

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago