সৌদি আরবে এক যৌথ সামরিক মহড়া ও কুচকাওয়াজ পরিদর্শন করেছেন প্রধা
স্থানীয় সময় সোমবার (১৬ এপ্রিল) সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ আল-জুবাইলে ‘গালফ শিল্ড-১’ শীর্ষক এ যৌখ সামরিক মহড়া পরিদর্শন করেন তিনি। সৌদি বাদশাহ বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদ এসময় উপস্থিত ছিলেন।
যৌখ মহড়ায় বাংলাদেশসহ ২৪টি দেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা অংশ নেয়। দেশগুলো হলো- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাংলাদেশ, বাহরাইন, কাতার, কুয়েত, মিশর, জর্ডান, সুদান, মৌরিতানিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, শাদ, জিবুতি, নাইজার, কমরোস, আফগানিস্তান, ওমান, গায়ানা, তুরস্ক ও বুরকিনা ফাসো।
উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও শান্তি রক্ষায় বন্ধু দেশগুলোর প্রতিরক্ষা সমন্বয় ও সহযোগিতায় সৌদি আরব মাসব্যাপী এ সামরিক মহড়ার আয়োজন করে। সৌদি বাদশাহর আমন্ত্রণে এ অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা।
এর আগে ‘গালফ শিল্ড-১’ এ অংশ নিতে দুইদিনের সরকারি সফরে রোববার (১৫ এপ্রিল) সন্ধ্যায় প্রধানমন্ত্রী দাম্মামের বাদশাহ ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে সেখানে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সৌদি আরবের প্রতিমন্ত্রী ও মজলিশ আল শুরা বিষয়ক কেবিনেট সদস্য মোহাম্মদ বিন ফয়সাল আবু সাক এবং রিয়াদে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…