ক্রিকেট তারকাদের পহেলা বৈশাখ

দেশজুরে উৎসবমুখর পরিবেশে নতুন বাংলা বছরকে বরণ করে নিচ্ছে বাঙালি। উৎসবের এ দিনে জাতীয় দলের ক্রিকেটাররাও বৈশখাকে বরণ করে নিয়েছেন। ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন।
১৪২৫ সালের প্রথম দিনটিতে ফেসবুকে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি লিখেছেন, ‘পুরোনো যত হতাশা, দুঃখ, অবসাদ, নতুন বছর সেগুলোকে করুক ধূলিস্যাৎ। সুখ, আনন্দে মুছে যাক সকল যাতনা। শুভ পহেলা বৈশাখ! সবাইকে নববর্ষের শুভেচ্ছা। MR15’
জাতীয় দলের তরুণ ওপেনার সৌম্য সরকার পরিবারের সবার সঙ্গে পান্তা-ইলিশ ভোজনের বেশ কয়েকটি বর্ণিল ছবি পোস্ট করেছেন ফেসবুকে। ক্যাপশনে লিখেছেন, ‘শুভ নববর্ষ ১৪২৫’।
বছরের প্রথম দিনেই মু্ম্বাইয়ের হয়ে আইপিএল এ মাঠে নামছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। মাঠে নামার আগে নববর্ষকে ভুলেননি দ্য ফিজ। ফেসবুকে নববর্ষের পাঞ্জাবী পরিহিত সেলফি পোস্ট করে লিখেছেন, ‘সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা। শুভ নববর্ষ।’
মাহমুদ উল্লাহ রিয়াদও ফেসবুকে সাইটে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে। তিনি লিখেছেন, ‘পুরনো সব হতাশা, অবসাদ মুছে নতুন বছর সবার জীবনে বইয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।’
নতুন বছরের প্রথম দিনে পরিবারের সবার সঙ্গে বৈশাখী পোশাকে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন স্পিডস্টার তাসকিন আহমেদ। ছবিতে তার স্ত্রী, বাবা-মাসহ আত্মীয়রা আছেন। ক্যাপশনে অবশ্য তিনি ইংরেজি হরফে লিখেছেন, ‘শুভ নববর্ষ ১৪২৫’। ভক্তদের প্রত্যাশা, খুব দ্রুতই নিজের স্বরূপে ফিরে আসবেন এই গতি তারকা।
জাতীয় দলের আরেক গতি তারকা রুবেল হোসেনের ফেসবুক পেইজে এখনও স্টিকি করা আছে নিদাহাস ট্রফির সেই হৃদয়ভাঙা ফাইনালের পরে দেওয়া সেই পোস্টটি। নতুন বছরে পরিবারের সবার সঙ্গে বৈশাখী সাজে ছবি তুলে পোস্ট করেছেন তিনি। সবাইকে জানিয়েছেন নববর্ষের শুভেচ্ছা।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago