সিরিয়ায় যুক্তরাষ্ট্র ও মিত্রদের হামলা ক্ষুব্ধ প্রতিক্রিয়া রাশিয়ার

সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত বিভিন্ন স্থাপনায় আজ শনিবার বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা। সিরিয়ার দুমা শহরে বাশার আল–আসাদের বাহিনীর রাসায়নিক হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে। এদিকে এই হামলার ব্যাপারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সিরিয়ার ঘনিষ্ঠ মিত্র রাশিয়া।

হামলার অনুমতি দিয়ে এক টেলিভিশন ভাষণে ট্রাম্প বলেন, ‘‘যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেন সিরিয়ার বাশার সরকারের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু করেছে। সিরিয়া সরকারের রাসায়নিক অস্ত্র ব্যবহার বন্ধ করার লক্ষ্যে এই হামলা চালান হচ্ছে। সিরিয়ার সরকার নিষিদ্ধ রাসায়নিক গ্যাস ব্যবহার বন্ধ না করা পর্যন্ত আমরা হামলা অব্যাহত রাখতে প্রস্তুত।’’

সিরিয়ার ডুমায় রাসায়নিক হামলার অভিযোগ ওঠার বিষয়টিকে যুক্তরাষ্ট্র খুব গুরুত্বের সাথে নেন। সম্প্রতি ট্রাম্প এই বিষয়ে ফরাসী ও ব্রিটিশ নেতাদের সাথে আলোচনা করেন। পরে যুক্তরাজ্যের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে ভবিষ্যতে আরো রাসায়নিক হামলা যেন না হয় তা নিশ্চিত করতে আন্তর্জাতিকভাবে পদক্ষেপ নেয়ার ব্যাপারে একমত প্রকাশ করেছেন।
উল্লেখ্য, মানবাধিকার কর্মী আর চিকিৎসা সেবাদানকারীদের ভাষ্য মতে, গত শনিবার ডুমায় সরকারি বাহিনীর রাসায়নিক হামলায় অনেকে নিহত হয়েছেন। এর মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক। রাসায়নিক হামলায় সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে শিশুরা। তবে রাসায়নিক হামলার অভিযোগ অস্বীকার করেছে সিরিয় প্রেসিডেন্ট আসাদের সরকার।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago