২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:৩১

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামে ৫ জন গুলিবিদ্ধ

Google+ Pinterest LinkedIn Tumblr +

 

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি এলাকায় এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষে চার যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।শনিবার বেলা ১২টার দিকে চট্টগ্রামের আরেফিন নগরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- রনি, রবি, মোস্তফা, শহিদুর।

বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, বায়েজিদ বোস্তামির আরেফিন নগর পাহাড়ে বেড়াতে গিয়েছিল ওই চার যুবক। এ সময় এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষে জড়ান তারা।

বায়েজিদ থানার ওসি আবুল কালাম  বলেন, বৈশাখে রঙ মাখামাখি কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত। গুলির ঘটনা ঘটেছে বলে শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Share.

Comments are closed.