২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:২৮

আবারও অল্পের জন্য বেচে গেল ইউএস বাংলার আরেকটি ফ্লাইট

Google+ Pinterest LinkedIn Tumblr +

ইউএস বাংলা ফ্লাইট

বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার থেকে ঢাকাগামী ইউএস বাংলার একটি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়। আজ শনিবার বিকাল সোয়া ৪টা দিকে ফ্লাইটটি উড্ডয়ন করার পর ঢাকার আকাশে এসে খারাপ আবহাওয়ার সম্মুখীন হয়। প্রায় সোয়া ঘণ্টা ধরে দুর্যোগের মধ্যেই ঢাকার আকাশে থাকতে হয়েছে উড়োজাহাজটিকে।

জানা গেছে, কক্সবাজার থেকে ছেড়ে এসে উড়োজাহাজটি সময় মতো ঢাকার দিকে আসতে পারে নি। ঝড়-বৃষ্টির কারণে এটি ঢাকা বিমানবন্দরে বেশ কয়েকবার নামার চেষ্টা করে ব্যর্থ হয়। ওই সময় যাত্রীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। অনেকে কান্নাকাটি ও ভয়ে চিৎকার দিতে থাকেন।
Share.

Comments are closed.