আবার এসেছে ফিরে, বাঙালির ঘরে, নবরুপে পহেলা বৈশাখঃ মুক্তির ডাক অনলাইনের পক্ষ থেকে শুভেচ্ছা

আবার এসেছে ফিরে, বাঙালির ঘরে, নবরুপে পহেলা বৈশাখ…
আজ শুধুই ভালবাসার উজানে,বাঙালির বর্ষবরণ নানা আয়োজনে,
রমনীরা আজ সেজেছে নতুন সাজে, পায়ের নূপুর ঘুঙ্গুর বাজে।
নাচবে দুলেদুলে দেখবো প্রানখুলে, প্রিয়ার ভালবাসা জমা থাক।
আবার এসেছে ফিরে, বাঙালির ঘরে, নতুন সাজে পহেলা বৈশাখ।

লালপেড়ে শাড়ি কানে দিয়েদুল, চোখে কাজল খোপায় গাঁদা ফুল,
কামার, কুমার, জেলে, তাতি, হিন্দু, মুছলিম, বোদ্ধ, খৃষ্টান জাতি,
আনন্দ উল্লাসে বৈশাখি মেলায় এসে,আজ সব ভেদাভেদ ভুলেযাক।
আবার এসেছে ফিরে, বাঙালির ঘরে, নতুন করে পহেলা বৈশাখ।

বটের ছায়ায় রাখালের বাঁশি, ফসলের মাঠে কিষানের হাঁসি ।
পাকা ধানের মৌ মৌ গন্ধে, পাখির কল-কাকলী সুরের ছন্দে।
বাতাসে ছড়াল সুগন্ধ মনের আনন্দ,কৃষ্ণচুড়ার রং হৃদয়ে ছড়াক।
আবার এসেছে ফিরে, বাঙালির ঘরে, নতুন করে পহেলা বৈশাখ।

বৈশাখি ঝড়, আসছে সেজে বর, কাল মেঘ অপলকে চেয়ে থাক,
ইলিশ আর পান্তা খেয়ে রমনার বটমুলে বাজায় ঢোল আর ঢাক।
গ্রামবাংলার ঘরেঘরে কেউ খাই প্রানভরে, পান্তাভাত আর শাক।
আবার এসেছে ফিরে, বাঙালির ঘরে, নতুন করে পহেলা বৈশাখ।

কৃষকের সোনার ধানে, রাখালের গানে, জুড়াই মোদের প্রান,
মনে আজ আনন্দ ভুলে সব মন্দ, নাহি কোন মান অভিমান।
দুপুরের খরাই বটের ছায়ায়, সব জ্বরা ক্লান্তি ধুয়ে মুছে যাক।
আবার এসেছে ফিরে,বাঙালির ঘরে, নতুন করে পহেলা বৈশাখ।

-আবু জাফর

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago