চট্টগ্রামে আবুল খায়ের গ্রুপের টাকা ছিনতাইয়ের ঘটনা সাজানো

চট্টগ্রামে আবুলখায়ের গ্রুপের আট লাখ ৪০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনাটি সাজানো বলে প্রমাণ পেয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেফতার দুইজন বৃহস্পতিবার দুপুরে মহানগর দ্বিতীয় হাকিম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা ও খুলশী থানার এসআই ইমাম হোসেন।

তিনি বলেন, ছিনতাইয়ের ঘটনার অভিযোগকারী আবুল খায়ের গ্রুপের কর্মী সঞ্জয় পাল নিজেই জড়িত। কারণ তিনি ওই প্রতিষ্ঠানের ৭ লাখ ২৫ হাজার টাকার হিসাব দেখাতে ব্যর্থ হন। কর্তৃপক্ষ টাকার হিসাব চাইলে তিনি অপর আসামিদের সঙ্গে যোগসাজস করে ছিনতাইয়ের ঘটনা ঘটান।

এ ঘটনায় সঞ্জয় পালের স্বীকারোক্তি মতে তার স্ত্রীর বড় বোনের বাকলিয়ার ডিসি রোডের বাসা থেকে দুই লাখ টাকা পুলিশ উদ্ধার করেছে বলেও জানান এসআই ইমাম হোসেন।

গ্রেফতার দুইজনের নাম-পরিচয় জানাতে অপারগতা প্রকাশ করেন খুলশী থানার একাধিক কর্মকর্তা।

এর আগে বুধবার সকালে খুলশী থানার বাঘগোনা-আমবাগান সড়কের একে খান গেইটে আবুল খায়ের গ্রুপের টাকা ছিনতাই হয়। আবুল খায়ের গ্রুপের কর্রমী সঞ্জয় পালসহ দুইজন সকালে প্রতিষ্ঠান থেকে খুচরা টাকা নিয়ে বড় নোট করার জন্য মোটর সাইকেলে করে লালখান বাজারের দিকে আসছিলেন।

এসময় একটি মোটর সাইকেলে করে আসা তিনজন একে খান গেইটে তাদের গতিরোধ করে ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়। ওই ব্যাগে মোট আট লাখ ৪০ হাজার টাকা ছিল বলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাবি করা হয়েছিল।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago