Categories: জাতীয়

আজ চৈত্র সংক্রান্তি, বিদায় নেয়া বাংলা বর্ষের শেষ সুর্যাস্ত

আজ চৈত্র সংক্রান্তি। অতল গহ্বরে আজ হারিয়ে যাবে আরেকটি বছর। আগমন ঘটবে নতুন বছরের। বাংলা একাডেমির বর্ষপঞ্জি অনুযায়ী বছরের প্রথম ৫ মাস (বৈশাখ-ভাদ্র) ৩১ দিনে গণনা করা হয়।

আর বাকি ৭ মাস ৩০ দিনের। সে হিসাবে বছরের শেষ মাস চৈত্র ৩০ দিনের। আজ শুক্রবার ৩০ চৈত্র ১৪২৪ বঙ্গাব্দের শেষ দিন। শেষদিনকে ‘চৈত্রসংক্রান্তি’ নামে অভিহিত করা হয়। এ উপলক্ষে বাংলাদেশে প্রাচীনকাল থেকে চলে আসছে নানা অনুষ্ঠান-পূজা-পার্বণ-মেলা।

বহুকাল ধরে নতুন বছরকে স্বাগত জানানোর আগে বাঙালি সংস্কৃতিতে বছরের শেষদিনটি আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। এ দেশে জমিদারির খাজনা আদায়ের লক্ষ্যে সম্ভবত বৈশাখী মেলার পত্তন ঘটে। অনেকের ধারণা, মূলত খাজনা আদায়কে একটি আনুষ্ঠানিক রূপ দেয়ার জন্য চৈত্রসংক্রান্তি মেলার উৎপত্তি হয়েছিল। হিন্দু পঞ্জিকামতে, দিনটিকে মহাবিষুর সংক্রান্তি নামে গণ্য করা হয়। ব্যবসায়ী সম্প্রদায় এ দিনে বর্ষ বিদায় উৎসব পালন করে। দোকানপাট ধুয়ে-মুছে বিদায়ী বছরের সব জঞ্জাল, অশুচিতা দূর করা হয়।

চৈত্রসংক্রান্তি আর পহেলা বৈশাখকে ঘিরে কয়েকদিন ধরে মহাব্যস্ততা যাচ্ছে। চৈত্রসংক্রান্তি উপলক্ষে পুরো দোকানপাট রঙ করে ধুয়ে-মুছে প্রস্তুত করা হয়। এর পরেরদিন খোলা হয় হালখাতা।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago