Categories: বিনোদন

বর্নবাদের শিকার বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া সাক্ষাতকারে যা বলেন

হলিউডে ইতিমধ্যে অভিনয়গুনে নিজের অস্থান পাকাপক্ত করেছেন সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু একসময় তাকেও বর্ণবিদ্বেষের শিকার হতে হয়েছিল। যা শুধুমাত্র তাঁর গায়ের রঙের জন্য।
কোয়ান্টিকোর পর ‘পিগি চপস’ ২০১৭ সালে অভিনয় করেছেন ‘‌বেওয়াচ’‌–এ। হাতে রয়েছে এখনও কিছু হলিউড ছবি। বলিউড ছেড়ে হলিউডে পাড়ি জমিয়েছেন প্রিয়াঙ্কা। কিন্তু তাঁকেও হলিউড থেকে ফিরে আসতে হয়েছিল। অনেক এশিয়ান অভিনেতাদের সঙ্গে তাঁকেও গায়ের রং নিয়ে বহু অপমানজনক কথা শুনতে হয়েছে।
প্রিয়াঙ্কা জানান, ‘‘আমেরিকায় স্কুলে পড়ার সময়েই তাঁর গায়ের রঙ নিয়ে বন্ধুরা ব্যঙ্গ করত। তাঁকে ডাকা হত ‘‌ব্রাউনি’‌ বলে।’’
প্রিয়াঙ্কা আরো বলেন, ‘‘আমেরিকাতে যখন স্কুলে পড়তাম, তখন ভারতীয়দের খুবই ঘৃণ্য নজরে দেখা হত। আমি বহুবার এ ধরনের অপমানজনক পরিস্থিতির শিকার হয়েছি। আমার চোখের সামনে বহুজনকে বর্ণবিদ্বেষের শিকার হতে দেখেছি আর সেই কারণেই আমি ভারতে ফিরে আসি। ১৬ বছর বয়সে আমি এ দেশে চলে আসতে বাধ্য হই।’‌’
সম্প্রতি এক আন্তর্জাতিক ম্যাগাজিনে সাক্ষাতকারের সময় প্রিয়াঙ্কা চোপড়াকে তাঁর হলিউডে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করা হয়। সেই সাক্ষাতকারে তিনি গতবছর তাঁর সঙ্গে হওয়া একটি ঘটনার কথা প্রকাশ্যে আনেন।
প্রিয়াঙ্কা বলেন, ‘‘আমাকে একটি হলিউড ছবি থেকে বাদ দেওয়া হয় এবং স্টুডিওর কেউ আমার এজেন্টকে ফোন করে জানান যে আমার শারীরিক কিছু ত্রুটি রয়েছে। তাই আমায় বাদ দেওয়া হয়েছে ওই ছবি থেকে। এটা শোনার পর আমি খুব অবাক হই। মানে, আমার মধ্যে কী কম রয়েছে? আমি কী বেশি রোগা?‌ নাকি আমি স্লিম নই? ‌আমার কী অ্যাবস সুন্দর নয়?‌ ঠিক কী কম রয়েছে আমার মধ্যে ঠিক বুঝতে পারছিলাম না। তখন আমার এজেন্ট আমায় জানান, তাঁরা আমার গায়ের রঙের জন্য আমায় ছবিতে নেননি। কারণ আমার গায়ের রঙ একটু চাপা, অতটা ফর্সা নয়। ‌এই কথাটা আমার ভেতর প্রভাব ফেলেছিল।’’
‌ তবে প্রিয়াঙ্কার গায়ের রঙ তাঁকে সাফল্যের শিখরে পৌঁছানোর জন্য বাঁধা হতে পারেনি। বলিউডের সঙ্গে হলিউডেও সমান তালে কাজ করে চলেছেন পিগি চপস।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago