২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:২৮

জয়ার বৈশাখী আয়োজন

Google+ Pinterest LinkedIn Tumblr +

 

 

পহেলা বৈশাখ উদযাপনে জয়া আহসানের বাড়িতে থাকবে খাওয়া-দাওয়ার এলাহি আয়োজন। পান্তা ইলিশের পাশাপাশি নানা পদের রান্না হবে-এমনটিই জানালেন বাংলাদেশ ও কলকাতার জনপ্রিয় এই অভিনেত্রী। বাংলা নববর্ষ উদযাপন নিয়ে জয়া বলেন, সে দিন আমিই পান্তাভাত মাখি। আমার হাতের পান্তাভাত খেতে বাড়ির সবাই খুব পছন্দ করেন। এর সঙ্গে ডিম ভাজা, বেগুন ভর্তা, শুঁটকি ভর্তা থাকে। সাধারণত আর থাকে বিভিন্ন রকম বাটা। সর্ষে বাটা, পোস্ত বাটা, কালো জিরে বাটা, শাক বাটা। এদিকে কিছুদিন আগে একটি সংবাদমাধ্যমের বৈশাখী ফটোশুটে অংশ নেন জয়া। সেখানে তাকে পাওয়া যায় নতুন মেজাজে। বর্তমানে ঢাকা-কলকাতার একাধিক সিনেমা নিয়ে ব্যস্ত আছেন জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী জয়া আহসান। অন্যদিকে সমপ্রতি প্রকাশ হয়েছে তার নতুন ছবি ‘দেবী’র প্রথম পোস্টার। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে এ ছবিটি। এতে আলোচিত ‘মিসির আলী’ চরিত্রে অভিনয় করেছেন অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী। মঙ্গলবার রাতে প্রকাশ হয়েছে ছবিটির প্রথম ঝলক। সরকারি অনুদানে তৈরি হয়েছে ‘দেবী’। এই ছবির সহ-প্রযোজক জয়া আহসান। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘সি-তে সিনেমা’। এটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস।
শুকনো লঙ্কা দিয়ে পদগুলো তৈরি হয়।

Share.

Comments are closed.