Categories: জাতীয়

‘কিছু সময়ের জন্য ককপিটের সঙ্গে কন্ট্রোল টাওয়ারের যোগাযোগ ছিল না’

ঠিক এক মাস আগে আজকের দিনে অর্থাৎ ১২ই মার্চ নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত হয় বাংলাদেশের বেসরকারি বিমান ইউএস বাংলা।

বিমানটি কেন এবং কি কারণে বিধ্বস্ত হয়েছিল তার একটি প্রাথমিক বর্ণনা বৃহস্পতিবার দিয়েছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন গ্রুপ অব বাংলাদেশের এর প্রধান সালাউদ্দিন এম রহমতুল্লাহ বলেছেন, ইউএস বাংলা বিমানটি অবতরণের শেষ মুহূর্তে ককপিটের সঙ্গে বিমানবন্দরের টাওয়ারের কিছু সময়ের জন্য যোগাযোগ ছিল না।

“করেসপনডিং আনসারটা সামান্য কিছু সময়ের জন্য মিসিং হয়েছে। আমরা দেখেছি উড়োজাহাজ একটা কথা বলছে কিন্তু ওভারল্যাপিং একটা ডিস্টার্বেন্সের জন্য এটা হতে পারে”।

আন্তর্জাতিক সিভিল এভিয়েশনের নিয়ম অনুযায়ী যেকোন বিমান দুর্ঘটনার এক মাসের মাথায় একটা প্রাথমিক প্রতিবেদন দিতে হয়। সেই নিয়ম অনুযায়ী এই প্রতিবেদনটি দেয়া হয়েছে।

ইউএস বাংলা বিমানটি অবতরণের চেষ্টা করে ত্রিভুবন বিমানবন্দরের দক্ষিণ-পূর্ব দিক দিয়ে, যদিও বিমানটি রানওয়ের বাইরে চলে যায়।

পরবর্তী সময়ে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিমানবন্দরের সীমানা প্রাচীর ভেঙে রানওয়ের ৪৪২ মিটার দূরে গিয়ে পড়ে। এরপর বিমানটিতে আগুন ধরে গিয়ে বিধ্বস্ত হয়। বিমানটি রানওয়েতে নামার ঠিক আগ মুহূর্তের কি হয়েছিল সেটার কিছুটা ধারণা দেন মি. রহমতুল্লাহ।

১২ মার্চ ইউএস-বাংলা এয়ারলাইন্সের ড্যাশ -৮ বিমান বিধ্বস্ত হওয়ার পর এ ঘটনার তদন্তে নেপালের সরকার ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। বাংলাদেশ থেকে তদন্তে যুক্ত হয় ৬ সদস্যের একটি দল। বিবিসি

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago