Categories: জাতীয়

ঘুষের টাকাসহ নৌপরিবহনের প্রধান প্রকৌশলী দুদক এর হাতে গ্রেফতার

ঘুষের ৫ লাখ টাকাসহ নৌপরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এস এম নাজমুল হককে হাতেনাতে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের সহকারী পরিচালক আব্দুল ওয়াদুদের নেতৃত্বে একটি দল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্তোঁরা থেকে তাকে গ্রেফতার করে।
দুদক সূত্র জানায়, মেসার্স সৈয়দ শিপিং লাইন্সের এমভি প্রিন্স অব সোহাগ নামের যাত্রীবাহী নৌযানের রিসিভ নকশা অনুমোদন এবং নতুন নৌযানের নামকরণের অনাপত্তি পত্র প্রদানের জন্য এ প্রধান প্রকৌশলীর নিকট গেলে তিনি ১৫ লাখ টাকা ঘুষ দাবি করেন। সংশ্লিষ্ট ব্যক্তি বিষয়টি দুর্নীতি দমন কমিশনে অবহিত করলে, কমিশন সকল বিধি-বিধান অনুসরণ করে কমিশনের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ারে সার্বিক নের্তৃত্বে ফাঁদ মামলা পরিচালনার অনুমতি দেয়।
অনুমতি সাপেক্ষে আজ বিকালে ঘুষের দ্বিতীয় কিস্তি বাবদ ৫ লাখ টাকা রাজধানীর সেগুনবাগিচার হোটেলে বসে যখন প্রধান প্রকৌশলী নাজমুল হক গ্রহণ করছিলেন, ঠিক তখনই ওঁৎ পেতে থাকা দুদকের বিশেষ টিমের সদস্যরা ঘুষের ৫ লাখ টাকাসহ তাকে হাতে-নাতে গ্রেফতার করে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago