Categories: বিনোদন

হুমকি পেয়ে থানায় জিডি করলেন ববি

ববি অভিনীত ‘বিজলী’ ছবিটি রাজধানীসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামী ১৩ এপ্রিল। ছবিটি যাতে ১৩ এপ্রিল মুক্তি না পায়, এ জন্য ছবির টিমের একজনকে হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ববি। বিষয়টি নিয়ে রাজধানীর রমনা থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে জানান তিনি।

কে এবং কেন হুমকি দিয়েছে—জানতে চাইলে গণমাধ্যম কে ববি বলেন, “না, আমাকে সরাসরি ফোন করে কেউ হুমকি দেয়নি। আমার ছবির টিমের একজনকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে, যেন ছবিটি ১৩ এপ্রিল মুক্তি না পায়। ‘বিজলী’ পরিবারকে হুমকি দেওয়া হয়েছে, তাই থানায় আমি জিডি করেছি। যেহেতু এই ছবির প্রযোজকও আমি, এ কারণে ছবির যে কাউকে হুমকি দিলে সেটা আমার ওপরই পরে।”

ববি আরো বলেন, ‘বিষয়টি প্রথমে আমি গোপন রাখতে চেয়েছিলাম। কিন্তু অনেকে জেনেছে যে আমি থানায় সাধারণ ডায়েরি করেছি। আমি মনে করি, দেশের নাগরিক হিসেবে আমার সেই অধিকার আছে যে কেউ যদি আমাদের হুমকি দেন, তা হলে নিজের নিরাপত্তা চেয়ে ডায়েরি করতে পারা।’

নিজের কাজকে অনেক ভালোবাসেন বলে জানান ববি। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি আমার কাজকে অনেক ভালোবাসি। যে কারণে ছবি প্রযোজনা করার মতো সাহস দেখিয়েছি। আমি চেষ্টা করেছি ছবির মেকিং বিশ্বমানের করতে। আমি বিশ্বাস করি, ছবিটি বিশ্বমানের একটি কাজ হয়েছে।’

দর্শকদের ধন্যবাদ দিয়ে ববি বলেন, ‘আমার ছবির টিজার, গান, ট্রেইলর দেখে দর্শক আমাকে উৎসাহ দিয়েছেন। আমি আগামীতে আরো ভালো কিছু করার চেষ্টা করব। আপনারা আমার সঙ্গে থাকবেন, প্লিজ।’

ইফতেখার চৌধুরী পরিচালিত ‘বিজলী’ ছবির মূল ভূমিকায় অভিনয় করেছেন ববি। ছবিতে তাঁর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন কলকাতার রণবীর। ছবির চিত্রনাট্য লিখেছেন ভারতের পেলে ভট্টাচার্য। ছবিটি প্রযোজনা করেছে ববির প্রযোজনা প্রতিষ্ঠান ববস্টার। এ ছাড়া ছবিটিতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, আহমেদ রুবেল, শতাব্দী রায় প্রমুখ।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago