২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:৩২

নিজ ফ্ল্যাটে লাঞ্ছনার শিকার কবরী, হত্যার হুমকি

Google+ Pinterest LinkedIn Tumblr +

সাবেক সংসদ সদস্য ও প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী সারাহ বেগম কবরী দুর্বৃত্তদের হাতে গুলশানে নিজ ফ্ল্যাটেই শারীরিকভাবে লাঞ্ছনার শিকার হয়েছেন। রঙ করার নামে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে চড়াও হয় কবরীর ওপর। এছাড়া তাকে হত্যার হুমকিও দেয়া হয়েছে। বিলম্বে প্রাপ্ত সংবাদ এ এ তথ্য জানা যায়

এ ঘটনায় মঙ্গলবার (১০ এপ্রিল) গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন কবরী। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।

জিডিতে কবরী জানান, তিনি গুলশান-২ নম্বরের একটি পাঁচতলা ভবনে থাকেন। মঙ্গলবার  সকাল ১১টার দিকে ওই ভবনের দুটি ফ্ল্যাটের মালিকের কর্মচারীরা পাঁচ-ছয়জন বহিরাগত লোক নিয়ে ভবনের ভেতরে ঢুকতে গেলে নিরাপত্তাকর্মীরা তাদের বাধা দেন।
এ সময় বহিরাগতরা বাড়িতে রঙ করবেন বলে জোর করে ভেতরে ঢোকেন। তাদের হাতে দড়ি ও বাঁশ ছিল। কেয়ারটেকার ঘটনাটি কবরীকে জানালে তিনি ও তার ছেলে বাড়ির নিচে নেমে ওই লোকদের কাছে জোর করে প্রবেশের কারণ জানতে চান। তখন তারা বাড়ি রঙ করার কথা বলেন।

তিনি তাদের জানান, বাড়িটি নিয়ে মামলা আছে এবং আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। তাই বাড়িতে রঙ করা যাবে না। একপর্যায়ে বহিরাগতরা কবরীর ওপর চড়াও হন, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং মেরে ফেলার হুমকি দেন

Share.

Comments are closed.