২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:৩২

ঘোষণা প্রজ্ঞাপন আকারে জারি হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা

Google+ Pinterest LinkedIn Tumblr +
                                                    প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি চাকরির কোটা ব্যবস্থা বাতিলের ঘোষনা দেয়ায়
আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম  ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণার প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন। কোটা সংস্কারের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুধু ঘোষণা দিলেই হবে না— বাস্তবায়নের সময়সীমাও উল্লেখ করতে হবে।
এ ছাড়া আটককৃতদের মুক্তি দাবি, মামলা প্রত্যাহার ও আহতদের চিকিৎসার দাবি জানান। তবে ঢাবির ভিসির ভবনে হামলাকারীদের শাস্তি দাবি করেন সংগঠনের নেতারা।
এসময় শিক্ষা ও শিক্ষার্থীবান্ধব অবস্থান নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মাদার অব এডুকেশন’ উপাধি দেন শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনের পর বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন সড়কে আনন্দ মিছিল করেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা।
Share.

Comments are closed.