আইপিএল: সাকিব-মুস্তাফিজ মুখোমুখি আজ

বাংলাদেশের ক্রিকেটের সেরা দুই বিজ্ঞাপন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। আজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুখোমুখি হচ্ছে এই দুই তারকার দল। আজ বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় হায়দারাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে সাকিবের সানরাইজার্স হায়দারাবাদ ও মুস্তাফিজের মুম্বাই ইন্ডিয়ানস।
বাংলাদেশি দুই তারকার আইপিএল শুরু হয়েছে দুই রকম অভিজ্ঞতা দিয়ে। মুস্তাফিজের দল মুম্বাই ইন্ডিয়ানসের আইপিএল অভিযান শুরু হয়েছে পরাজয় দিয়ে। এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচে ১ উইকেটে তারা হেরেছে চেন্নাই সুপার কিংসের কাছে। আগে ব্যাট করে ১৬৫ রান করেছিল মুম্বাই। জবাবে ২ উইকেট হাতে নিয়ে শেষ ৩ ওভারে ৪৭ রান দরকার ছিল চেন্নাইয়ের। শেষ ২ ওভারে ১ উইকেট হারালেও ৪০ রান তুলে ফেলে চেন্নাই। শেষ ওভার বল করার দায়িত্ব ছিল মুস্তাফিজের। প্রথম ৩ বল রান না দিয়ে তিনি আশা তৈরি করেছিলেন। কিন্তু চতুর্থ ও পঞ্চম বলে ছক্কা ও চারে শেষ হয় মুস্তাফিজদের স্বপ্ন।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago