২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:২৭

দৈনিক আজাদীর ফটিকছড়ি প্রতিনিধির বিরুদ্ধে ৫৭ ধারায় দায়ের করা মামলা প্রত্যাহারের দাবী

Google+ Pinterest LinkedIn Tumblr +

দৈনিক আজাদীর ফটিকছড়ি প্রতিনিধি এস.এম আকাশের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় দায়ের করা মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজে।

সিইউজের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস এক বিবৃতিতে এই দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারার অপব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরে সাংবাদিকরা আন্দোলন করে আসছে। ইতিমধ্যে সরকার এই বির্তকিত ধারাটি বাতিলও করেছে। কিন্তু দু:খজনক হলেও সত্য দৈনিক আজাদী’র ফটিকছড়ি প্রতিনিধি এস.এম আকাশের বিরুদ্ধে মিথ্যা-কাল্পনিক অভিযোগ এনে তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করা হয়েছে। মামলা -মোকদ্দমা দিয়ে মত প্রকাশের স্বাধীনতা কোন ভাবেই স্তব্দ করা যাবে না।

নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, দৈনিক আজাদীর ফটিকছড়ি প্রতিনিধির বিরুদ্ধে ৫৭ ধারায় দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহার করা না হলে সাংবাদিকরা তাদের অধিকার রক্ষার কঠোর কর্মসুচি গ্রহণে বাধ্য হবে।

Share.

Comments are closed.