২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:৩২

যৌনপল্লীতে ৫০ হাজারে বিক্রি হচ্ছে তরুণী, শিশু ৬ হাজারে

Google+ Pinterest LinkedIn Tumblr +

নানা প্রলোভনে মেয়ে শিশু তরুণীদের নিয়ে বিভিন্ন অঙ্কের টাকায় বিক্রি করে দেয়া হয় বিভিন্ন যৌনপল্লীতে। এসব পল্লীতে প্রত্যেক তরুণী বাবদ দেয়া হয় ৫০ হাজার এবং শিশু বাবদ ৬ হাজার রুপী। এই চিত্র ভারত–নেপাল সীমান্তের।সম্প্রতি ভারতের সশস্ত্র সীমা বল’র প্রকাশিত এক গবেষণা তথ্যের বরাতে এ সংবাদ দিয়েছে টাইমস অব ইন্ডিয়া। ২০১৩ সালের পর এভাবে নারী ও শিশু পাচারের পরিমাণ প্রায় ৫০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলেও জানানো হয়।

ভারতীয় সংবাদমাধ্যমটির ওই প্রতিবেদনে বলা হয়, আর এই নারী পাচার বেড়ে চলেছে  ভারত–নেপাল সীমান্তে। ২০১৩ সালে ১০৮ জন মহিলা ও শিশুকে ভারত–নেপাল সীমান্ত থেকে উদ্ধার করা হয়েছিল। ২০১৭ সালে উদ্ধার করা হয়েছে ৬০৭ জনকে।

পাচারকারীদের খপ্পর থেকে বেঁচে আসা এক নারী জানান, দালালদের লক্ষ্য থাকে নেপালি মেয়েরাই। তাদের সীমান্তপথে পাচার করে দেয়া হচ্ছে ভারতের মেট্রো শহরগুলিতে। শিশুদের শ্রমিক হিসেবে লাগিয়ে দেয়া হচ্ছে কাজে। আর তরুণীদের  বিক্রি করে দেয়া হচ্ছে যৌনপল্লীতে।

প্রতিবেদনে বলা হয়, ৯–১৬ বছরের মেয়েদের সীমান্ত এলাকা থেকে বাসে করে ভারতে নিয়ে আসেন দালালরা। সীমান্তেই দাম ঠিক হয়ে যায় মেয়েদের। প্রত্যেক তরুণীকে বিক্রি করা হয় ৫০ হাজার এবং শিশুকে ৫ হাজার রুপীতে।

প্রতিবেদনে আরও বলা হয়, এরপর দালালরা তাদের বাস কিংবা ট্রেনে করে মুম্বাই, কলকাতা দিল্লী কিংবা ভারতের অন্যকোনো রাজ্যে নিয়ে যাওয়া হয়। বেশিরভাগ দালালই বাসে করে প্রথমে দিল্লী যান এরপর ট্রেনে মুম্বাই পৌঁছান।

Share.

Comments are closed.