আন্দোলনের বিষয়ে বৃহস্পতিবার মতামত ,আজকের মত স্থগিত

কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর বলেছেন, কোটা সংস্কার নিয়ে চলমান আন্দোলন আজকের মতো স্থগিত করা হলো। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজু ভাস্কর্যের সামনে সংবাদ সম্মেলন করে আন্দোলনের বিষয়ে মতামত জানানো হবে।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর রাজু ভাস্কর্য এলাকায় তিনি এ সব কথা বলেন।
এর আগে জাতীয় সংসদে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে কোটা সংস্কার নিয়ে চলমান আন্দোলনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি একেবারেই তুলে দেয়া হোক। প্রতিবন্ধী ও নৃগোষ্ঠীর জন্য বিশেষ বিবেচনায় চাকরি দেয়া হবে।’ একই সঙ্গে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাশে ফিরে যাওয়ার আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর এ বক্তব্যের পর কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শুনেছি। রাতে আমরা কেন্দ্রীয় কমিটির সদস্যরা বসে প্রধানমন্ত্রীর বক্তব্যের বিভিন্ন দিক আলোচনা করবো। আলোচনার সিদ্ধান্ত আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় সংবাদ সম্মেলন করে সবাইকে জানিয়ে দেয়া হবে। এ সময় তিনি সবাইকে হলে ফিরে যাওয়ার আহ্বান জানান।
তার এ আহ্বানের পর আন্দোলনকারী শিক্ষার্থীরা ধীরে ধীরে ঘটনাস্থল ত্যাগ করেন।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago