২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:২৯

সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি একেবারেই তুলে দেওয়া হোক- সংসদে প্রধানমন্ত্রী

Google+ Pinterest LinkedIn Tumblr +

সংসদে প্রধানমন্ত্রী

কোটা সংস্কারের চলমান আন্দোলনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি একেবারেই তুলে দেওয়া হোক। আজ বুধবার বিকালে সংসদে এক প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন তিনি।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে রাজধানীতে অচল অবস্থা চলছিল।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিবন্ধী ও নৃগোষ্ঠীর জন্য বিশেষ বিবেচনায় চাকরি হবে। একই সঙ্গে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাশে ফিরে যাওয়ার আহ্বান জানান।
এদিকে, কোটা পদ্ধতি সংস্কারের দাবির প্রেক্ষাপটে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার আশ্বাস দেওয়ার পরও শিক্ষার্থীদের আন্দোলন চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী।
Share.

Comments are closed.