চবি'র শাটল টেন অবরোধ
কোটা সংস্কারের দাবিতে চট্টগ্রাম
চবি’র শাটল টেন অবরোধ
বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। শত শত শিক্ষার্থী রেললাইনের ওপর দাঁড়িয়ে কোটা সংস্কারের স্লোগান দেওয়ার পাশাপাশি নগীর ২ নং গেইট এলাকায় বিক্ষোভ করছে। ফলে যানবাহন চলাচল বন্ধ হওয়ার পাশাপাশি তাদের স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে উঠছে পুরো এলাকা।
বুধবার (১১ এপ্রিল) সকাল সাড়ে আটটার শাটল বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর বাধা দেন অান্দোলনকারীরা। বিশ্ববিদ্যালয় থেকে শাটলটি ফিরে না অাসায় নগরী থেকে কোনো ট্রেন বিশ্ববিদ্যালয় অভিমুখে যেতে পারছে না।
এদিকে, ষোলশহর রেল স্টেশন এলাকায় বিপুলসংখ্যক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী চাকরিপ্রার্থী জড়ো হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থায় রয়েছে।
এসময় তারা ‘ম-তে মতিয়া, তুই রাজাকার, তুই রাজাকার,’ ‘আমার বোনের রক্ত বৃথা যেতে দিব না,’ ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠায় নাই’সহ বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। অন্যদিকে অনেকটা অবরুদ্ধ হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের ২ নং গেইট এলাকা।
আন্দোলনরত শিক্ষার্থী সাদেক হোসাইন বলেন, ‘ষোলশহর স্টেশন চত্ত্বরে স্থান সংকুলান না হওয়ায় সাড়ে ১১টা থেকে আমরা ২ নং গেইট এলাকায় অবস্থান নিয়েছি।’
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…