প্রধানমন্ত্রী বলেছেন এখন থেকে সরকারি চাকরিতে কোন কোটা পদ্ধতি থাকবে না-জানালেন ছাত্রলীগ সভাপতি

কোটা সংস্কার আন্দোলনের চতুর্থ দিনে এসে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সংবাদ সম্মেলন করে জানিয়েছেন যে, প্রধানমন্ত্রী তাদের বলেছেন এখন থেকে সরকারি চাকরিতে কোন কোটা পদ্ধতি থাকবে না।

ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন দুপুরে ঢা

ছবি- বিবিসি

কা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেন।

সেখানে ছাত্রলীগের সভাপতি জানান, আজ সকাল ১০টার দিকে তারা প্রধানমন্ত্রীর সাথে দেখা করেনএবং প্রধানমন্ত্রীর কাছে তারা কোটা সংস্কার আন্দোলনের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। এর পরপরেই প্রধানমন্ত্রী এমন সিদ্ধান্তের কথা তাদের জানান।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, এ বিষয়ে আজ বিকেলে সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী বিস্তারিত জানাবেন।

এই পরিস্থিতিতে আন্দোলন চালিয়ে যাওয়ার কোন যৌক্তিকতা নেই বলে তিনি জানান।

তিনি বলেন “আমাদের দাবি নিয়ে , ছাত্রদের দাবি নিয়ে আমরা কথা বলেছি প্রধানমন্ত্রীর সাথে। সেই দাবি মেনে নিয়ে তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন কোটা ব্যবস্থা সরকারি চাকরিতে থাকবে না”।

ছাত্রলীগের এই নেতা আরো বলেন “এর আগে তিনি একটা টাইমলাইন দিয়েছিলেন, এখন স্পষ্টভাবে বলেছেন যে এরপরে আর কোন আন্দোলন থাকার যৌক্তিকতা আমরা দেখি না”।

এদিকে আজ বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদে বক্তব্য দেয়ার কথা রয়েছে।

এর আগে আজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন প্রধানমন্ত্রী আজ বুধবার কোটা সংস্কারের বিষয়ে কথা বলতে পারেন।

এদিকে কোটা সংস্কারের আন্দোলনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে।বিবিসি

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago