২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:২৭

ছাত্ররা ফের রাজপথে

Google+ Pinterest LinkedIn Tumblr +

সরকারের দুই মন্ত্রীর বক্তব্যের সূত্র ধরে ফের রাজপথে নেমেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। সরকারি আশ্বাস পাওয়ার দিনে বিভক্তি দেখা দিলেও গতকাল ফের ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিয়েছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে   দিনভর বিক্ষোভ করার পর বিকালে বিভক্ত দুই অংশ যৌথভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এরপর কয়েক হাজার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়। সেখানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর কুশপুত্তলিকা পুড়িয়ে তার বক্তব্যের প্রতিবাদ জানানো হয়। আন্দোলন নিয়ে সংসদে দেয়া বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয় এই মন্ত্রীকে।মানব জমিন

Share.

Comments are closed.