সুন্দরবনের পাশে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের মৌলিক অবকাঠামো স্থাপনের ভারত–বাংলাদেশ চুক্তি বাতিল করার দাবি জানিয়েছে সুন্দরবন রক্ষার জাতীয় কমিটির খুলনা শাখা।
শুক্রবার সকালে খুলনা যশোর রোড়স্থ নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান সংগঠনের সদস্য সচিব এডভোকেট মো, বাবুল হাওলাদার।
লিখিত বক্তব্যে সংগঠনের পক্ষে চার দফা দাবি পেশ করা হয়। দাবিগুলো হলো— অবিলম্বে রামপাল কয়রাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র অবকাঠামো উন্নয়ন চুক্তি বাতিল, রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে তা নিরাপদ দুরত্বে হস্তান্তর, সুন্দরবনের পাশে ওরিয়ানসহ অন্যান্য সুন্দরবনের জন্য ক্ষতিকর সকল অবকাঠামো কার্যক্রম বন্ধ এবং সুন্দরবন রক্ষায় বিজ্ঞানসম্মত সার্বিক পরিকল্পনা প্রণয়ন ও তার বাস্তবায়ন করতে হবে।
লিখিত বক্তব্য বলা হয়, সুন্দরবনের এত কাছে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মিত হলে তা থেকে বিষাক্ত গ্যাস ও রাসায়নিক বর্জ্য নিশ্চিতভাবে সুন্দরবনের সকল গাছ পালা, তৃণলতা–গুল্ম, পশু-পাখি, জলজ প্রাণীসহ সার্বিক ও অন্যান্য জীব বৈচিত্র ধ্বংস করবে। বনের উপর নির্বরশীল ২ কোটি মানুষের জীবিকা বিনষ্ট হবে এবং সারা দেশ জলবায়ু পরিবর্তনজনিত সংকটে বিশেষ করে ক্রমবর্ধমান সাইক্লোন জনিত ধ্বংসলীলার চারণভূমিতে পরিণত হবে।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, আর্ন্তজাতিক পর্যায়ে এই প্রকল্পর আর্থিক সমীক্ষা প্রতিবেদন সম্প্রতি প্রকাশিত হয়েছে, যাতে বলা হয়েছে যে রামপাল প্রকল্পর আর্থিক উপযোগিতা নেতিবাচক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের আহবায়ক এম এম শাহনেওয়াজ আলী, অধ্যাপক ভাস্কর, শেখ সাদি ভূইয়া প্রমুখ।
নতুন সকাল -২২/৯/২০১৬
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…